ফরিদপুরে বিজিবি মোতায়েন
হরতালে পুলিশের গুলিতে এক বিএনপি কর্মী নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে ফরিদপুরে বিজিবি মোতায়েন করেছে প্রশাসন।
ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ বলেন, তিন প্লাটুন বিজিবি সদস্য হরতালের দুইদিন জেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দেবে।
এজন্য রোববার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ফরিদপুর শহরে টহল শুরু করেছে বলেও জানান তিনি।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা তিন দিনের হরতালের প্রথম দিন সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বিএনপির সহযোগী সংগঠনের এক নেতা নিহত হন।
হরতালকারীরা হামলা চালালে পুলিশ বাধ্য হয়ে গুলি ছোড়ে বলে নগরকান্দা থানার ওসি আব্দুল করিম দাবি করেছেন।
