২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে হরতাল সমর্থকদের কোপে অটোচালক আহত

হরতাল আগে মধ্যরাতে রংপুরের মাস্টার পাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে জখম করেছে হরতাল সমর্থকরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 01:36 AM

Updated : 23 Aug 2022, 07:10 PM

শনিবার রাত ১২টার ওই অটোরিকশার আট যাত্রীকে পিটিয়ে আহত করে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

আহত চালক টুটুল মিয়াকে (৪৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টুটুলের ডান হাতের কবজি কেটে গেছে। তবে তিনি শঙ্কামুক্ত।

আহত যাত্রীদের বরাত দিয়ে কোতোয়ালি থানার পরিদর্শক মিজানুর রহমান বলেন, অটোরিকশাটি নগরীর পায়রা চত্বর থেকে হারাগাছে যাচ্ছিল। মাস্টারপাড়ায় পৌঁছালে সাতজন মুখোশধারী গাড়িটি হামলা হয়।

পরে এলাকাবাসী চেষ্টা চালিয়ে আগুন নেভায় বলে জানায় পুলিশ।