রিমান্ড থেকে হাসপাতালে টুকু
ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ হত্যাচেষ্টার মামলায় পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় টুকুকে রাত ৯টার দিকে হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুবিনা বারী সাংবাদিকদের বলেন, পুলিশের একটি দল টুকুকে নিয়ে আসে। তার বুকে ব্যথা ছিল।
জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষার পর ছাত্রদলের সাবেক সভাপতিকে সিসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানান ওই চিকিৎসক।
গত ২১ অক্টোবর সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে নয়া পল্টনে গিয়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার হন টুকু।
খালেদার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পর ওই গাড়ি থেকে টুকুকে গ্রেপ্তার করা হয়। রাতেই তার বিরুদ্ধে দুটি মামলা হয়।
পরদিন তাকে আদালতের মাধ্যমে ছয়দিনের হেফাজতে নেয় পুলিশ।
