২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছুটি’ নিয়ে বৈঠকে নজরুল

চিকিৎসকের অনুমতি নিয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 09:18 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

রাত ৭টা ৪৫ মিনিটে তিনি হাসপাতাল থেকে নিজের গাড়িতে করে চেয়ারপারসনের কার্যালয়ের আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি গতকাল ( শুক্রবার ) ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছি। আমি প্রচণ্ড ব্যাক পেইনে ভুগছি। সেজন্য চিকিৎসকে পরামর্শে ভর্তি হতে হয়েছে।

“প্রধানমন্ত্রী দেয়া প্রস্তাব ও চলমান আন্দোলনের বিষয়ে বৈঠকটি জরুরি বলেই অসুস্থতার মধ্যে ডাক্তারের কাছ থেকে দুই ঘণ্টার ছুটি নিয়ে এখানে এসেছি।”

২০১৩ সালে ৬ মার্চ নয়া পল্টনের সমাবেশের ওপর পুলিশের গুলিতে গুরুতর আহত হন নজরুল ইসলাম। এরপর তাকে ইউনাটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।