পিরোজপুরে জামায়াত কর্মী গ্রেপ্তার
ট্রাইব্যুনালে কাদের মোল্লার বিচারকে প্রহসন বলে প্রচার চালানোয় পিরোজপুরে জামায়াতের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার সঙ্গে থাকা ৩শ’কপি লিফলেট জব্দ করা হয়েছে।
রোববার সকাল ১১ টার দিকে আমরাজুড়ি ফেরী ঘাট এলাকা থেকে ইউনিয়ন জামায়াতের রোকন ও স্বরুপকাঠী উপজেলার মৈশানী ফাজিল মাদ্রাসার শিক্ষক কাজী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় জামায়াত নেতা কাদের মোল্লাকে বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
কাউখালী থানার ওসি এস এম মাহবুবুল আলম জানান, আটক ব্যক্তি সরকার ও রাষ্ট্র বিরোধী প্রচারণা ও লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।
এ সময় জব্দ করা লিফলেটে লেখা হয়েছে ‘কাদের মোল্লাকে কসাই কাদের বানিয়ে সরকারের মিথ্যা ও প্রহসনমূলক বিচার মানি না।’
