২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে খালেদা

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 10:35 AM

Updated : 23 Aug 2022, 07:04 PM

তার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সোয়া ৫টায় বিরোধী দলীয় নেতা সিঙ্গাপুরে পৌঁছান।

“সিঙ্গাপুর ন্যাশনাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিরোধীদলীয় নেতা স্বাস্থ্য পরীক্ষা হবে। এজন্য চিকিৎসকের কাছে সময় নেয়া আছে।”

Image
খালেদা জিয়া, ফাইল ছবি

খালেদা জিয়া, ফাইল ছবি

বুধবার রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন খালেদা।

ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান, একান্ত সচিব সালেহ আহমেদ তার সঙ্গে রয়েছেন।

যাত্রার আগে প্রেসসচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে বিরোধীদলীয় নেতা স্বাস্থ্য পরীক্ষা হবে। এজন্য চিকিৎসকের কাছে সময় নেয়া আছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য দুই মাস আগেও একবার সিঙ্গাপুরে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। তবে তার ওই সফরের ভিন্ন উদ্দেশ্য ছিল বলে তখন দাবি করেছিলেন আওয়ামী লীগ নেতারা।

মারুফ কামাল বলেন, “চিকিৎসকরা তখন আবার স্বাস্থ্য পরীক্ষার জন্য যে সময় দিয়েছিলেন, তার অংশ হিসেবেই বিরোধীদলীয় নেতা এবার এসেছেন।”

সিঙ্গাপুর থেকে ১৩ অক্টোবর খালেদা জিয়ার দেশে ফেরার কথা।

পুরনো খবর:

এরশাদ-খালেদা বৈঠকের খবর ভিত্তিহীন: বিএনপি