মওদুদকে দেখতে হাসপাতালে মজিনা
হাসপাতালে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের খোঁজ খবর নিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাষ্ট্রদূত গুলশানের ইউনাইটেড হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে যান।
তিনি বিএনপি নেতা মওদুদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকের কাছে তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চান।
গত রোববার বুকে ব্যাথা অনুভব করায় মওদুদ আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল।
এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ ও তরিকুল ইসলামের আরোগ্য কামনা করে দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তরিকুল ইসলাম গত ৬ অক্টোবর থেকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে যশোর থেকে ঢাকা আনা হয়।
