২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন চীনের রাষ্ট্রদূত লি জুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 11:30 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

সোমবার রাতে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তাদের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বলে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী জানিয়েছেন।

চীনের দূতের পর কুয়েতে গণমাধ্যমের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।

এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইবরাহিম এস আল দাফিনি।

কুয়েতের গণমাধ্যম প্রতিনিধিদলের সদস্যরা হলেন- কুয়েত জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আদনান কে এইচ আল রাশেদ. আল আনবা পত্রিকার চিফ রিপোর্টার মোহাম্মদ আল হোসাইনী ও আলোকচিত্র সাংবাদিক ফরিয়েল হামুদা হাম্মদ।

শমসের মবিন চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ দুটি বৈঠকে ছিলেন।

রাতে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের চেয়ারম্যান আবুল হাশেম রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা  জানান।

অভিনেতা আহমেদ শরীফ, আমীর, রীনা খান এবং কণ্ঠশিল্পী দিলরুবা খান ও শায়লা এই প্রতিনিধি দলে ছিলেন।