২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে হরতালে ধাওয়া-পাল্টা ধাওয়া

যুবদল নেতা হত্যার প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে বিএনপির হরতালে পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 12:19 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার সকাল ৭টার দিকে মৌখাড়া বাজারে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

তবে বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, “পরিস্থিতি ভালো রয়েছে। নাটোর-ঢাকা মহাসড়ক হরতাল মুক্ত রয়েছে।”

উপজেলা যুবদলের সহসভাপতি ও মেরীগাছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এর প্রতিবাদে রাতেই জেলা বিএনপি শনিবার বড়াইগ্রাম উপজেলায় হরতাল ডাকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টায় মৌখাড়া বাজারে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। হরতাল সমর্থকরা নাটোর মৌখাড়া সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। সকাল ৯টার দিকে হরতাল সমর্থকরা মেরীগাছা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে।

হরতালে উপজেলায় মোটারযান চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। মেরীগাছা উচ্চ বিদ্যালয়সহ আশে পাশের কয়েকটি বিদ্যালয়ে ক্লাস হয়নি। তবে হাটবার হওয়ায় বনপাড়া বাজারে নিয়মিত হাট বসেছে।