যশোরে পৌঁছেছেন খালেদা
খুলনায় জোটের জনসভার উদ্দেশ্যে রওনা হয়ে যশোর পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
(ফাইল ছবি)
রোববার বিকালে খুলনা সার্কিট হাউজ মাঠে স্থানীয় ১৮ দলীয় জোটের আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবে তিনি।
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, রাতে বেগম খালেদা জিয়া সার্কিট হাউজে থাকবেন। সকালে তিনি সড়ক পথে খুলনা যাবেন।
শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে যশোর রওনা হন।
