২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার  অভিযোগে বিএনপি নেতারা কারাগারে

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির এক নেতার মামলায় দলটির ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 09:57 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বৃহস্পতিবার দুপুরে ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে জামিন নিতে আসলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন পেয়েছিলেন আসামীরা।

স্পেন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য খোরশেদ আলম মজুমদারের করা সাধারণ ডায়রির ভিত্তিতে পুলিশের করা মামলায় আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল আবেদীন স্বপন, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি সুমন, কচুয়া পৌর ছাত্রদল সভাপতি ইসমাইল।

গত ২৬ জুলাই খোরশেদ কচুয়ায় তার বাড়িতে আয়োজিত ইফতার মাহফিলে হামলার অভিযোগে দলের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।

পরে পুলিশ তার সাধারণ ডায়েরির অভিযোগের ভিত্তিতে ২৯জনকে আসামি করে একটি মামলা গ্রহণ করে।

এ মামলার বাদী কচুয়া থানার এসআই মো. রফিকুল ইসলাম।