গায়ের জোরে কিছু হবে না: নাসিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান লঙ্ঘন করে কোনো অনির্বাচিত শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন না। গায়ের জোরেও কিছু হবে না।”
বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক সাংসদ ফজলুর রহমানের স্মরণ সভায় নাসিম বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, “নির্বাচনে আসলে আসুন, না হলে একলা চলো রে।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা হয়েছে।
দলীয় সরকারের মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও ওই পদ্ধতিতে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
তবে সমস্যার সমাধানে এখনো সংসদে আলোচনা হতে পারে বলেও মনে করেন নাসিম।
ফজলুর রহমানের স্মরণ সভায় সভাপতিত্ব করেন সাদির উদ্দিন।
