২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি-বাসদের হরতালে বিএনপির সমর্থন

সিলেটে জনসভায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের ওপর ‘ছাত্রলীগের’ হামলার প্রতিবাদে ডাকা হরতালে সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 08:32 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রোববার রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিলেটে জনসভায় ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তার প্রতিবাদে বামপন্থী দলগুলো সোমবার সিলেটে আধাবেলা যে হরতাল আহ্বান করেছে, আমরা তাতে সমর্থন দিচ্ছি।”

বিকালে সিলেটের কোর্ট পয়েন্ট চত্বরে জনসভায় হামলায় আহত হন ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সময়ের রাজনৈতিক মিত্র সিপিবির সভাপতি সেলিম।

এর প্রতিবাদে সোমবার সিলেটে আধাবেলা হরতাল ডেকেছে সিপিবি ও বাসদ।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের ওপর ‘ছাত্রলীগের’ হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পুরনো খবর:

সিলেটে ছাত্রলীগের হামলায় সিপিবি সভাপতি আহত