২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বক্তব্যের আগেই ‘খালেদার মিথ্যাচারের প্রতিবাদ’

নরসিংদী জনসভায় খালেদা জিয়ার বক্তব্য শুরুর আগেই তার বক্তব্য ও ‘মিথ্যাচারের’ প্রতিবাদে গণমাধ্যমে একটি আলোচনা সভার আমন্ত্রণ এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 05:26 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

রোববার দুপুর ২টার পর ইমেইল ও ফ্যাক্সযোগে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ নামে একটি সংগঠনের এই আমন্ত্রণপত্রটি বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম কার্যালয়ে পৌঁছায়।

তখন খালেদা জিয়া জনসভায় যোগ দেয়ার জন্য নরসিংদীর পথে ছিলেন।

বিকাল পৌনে ৫টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর নরসিংদী দোগরিয়ার বালুর মাঠে ১৮ দলীয় জোটের জনসভাস্থলে পৌঁছায়।

নৌকা সমর্থক গোষ্ঠীর ‘নরসিংদীতে খালেদা জিয়ার মিথ্যাচার’ শীর্ষক ওই  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাফফর হোসেন পল্টু প্রমুখ উপস্থিত থাকবেন বলে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে জানতে ‘নৌকা সমর্থক গোষ্ঠীর’ প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ূন কবির মিজির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।