২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে হাছানের ‘দোয়া’

আগামী নির্বাচনে গতবারের চেয়ে বেশি আসন পেতে বিএনপিকে ‘দোয়া’ করছেন পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 01:38 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান ‘দোয়ার’ সঙ্গে নির্বাচনে প্রস্তুতি নিতেও বিএনপির প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “ইদানীং মির্জা ফখরুল বলে বেড়াচ্ছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। গত নির্বাচনেও খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ ৩০ আসনের বেশি পাবেন না। পরে বিএনপিরই সেই অবস্থার সৃষ্টি হয়েছে।

“তবে আমরা গত নির্বাচনের মতো তাদের পরিণতি এবার দেখতে চাই না। ৩০ আসন না, আরো বেশি আসন পেয়ে যেন একটা সম্মানজনক পরাজয় কারা পেতে পারেন এই দোয়া থাকলো, আমাদের পক্ষ থেকে। যাতে আমরা একটি শক্তিশালী বিরোধী দল পাই।”

Image
সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপিকে রাজপথের কর্মসূচি বাদ দিয়ে সংসদে গিয়ে নির্বাচন সংক্রান্ত প্রস্তাব দেয়ার আহ্বান হাছান মাহমুদ।

বর্তমান সরকারের সঙ্গে বিএনপি-জামায়াত সরকারের তুলনা করে তিনি বলেন, “শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় এসেছিলেন, তখন বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ৬০০ ডলার। এখন তা ৯০০ ডলারে উন্নীত হয়েছে। এই মেয়াদেই তা ১০০০ ডলারে ছাড়িয়ে যাবে।

“অন্যদিকে বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে সারাদেশে ৫ শ’ জায়গায় বোমা হামলা হয়েছে। এবার ক্ষমতায় আসতে পারলে একযোগে ৫ হাজার জায়গায় বোমা ফুটবে।”

জঙ্গিমুক্ত দেশ গড়তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে জনগণের প্রতি আহ্বান হাছান মাহমুদ।