২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রদল নেতা গ্রেপ্তার

সিলেটের মদনমোহন কলেজ শাখা ছাত্রদল সভাপতি কাজী মেরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 11:49 AM

Updated : 25 Apr 2022, 07:10 PM

পুলিশ জানায়, মেরাজ নগরীর ফাজিলচিস্ত এলাকার হাজী আফিল উদ্দিনের ছেলে। তিনি একটি মামলার পলাতক আসামি।

কোতোয়ালি থানার এএসআই সুজাতা বেগম জানান, সোমবার রাত ১০টার দিকে নগরীর বাগবাড়ী এলাকার একটি বাসা থেকে মেরাজকে গ্রেপ্তার করা হয়।

মেরাজের একটি ফৌজদারি মামলার পলাতক আসামি উল্লেখ করলেও ওই মামলার ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।