ঢাকার ৮ থানা কমিটি বিলুপ্ত করেছে ছাত্রলীগ
শোক দিবসের আলোচনা সভায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সংগঠনের ঢাকা মহানগরের আটটি থানা কমিটি বিলুপ্ত করেছে ছাত্র লীগ।
এগুলো হলে- কদমতলী, কোতোয়ালি, সূত্রাপুর, শ্যামপুর, ডেমরা, বংশাল, গেন্ডারিয়া ও সবুজবাগ থানা কমিটি।
শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এছাড়া মহানগরের রামপুরা থানা কমিটি ভেঙে মোয়াজ্জেম হোসেন তপুকে সভাপতি এবং আগের কমিটির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
