নেত্রকোনায় বিএনপির দু’পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
নেত্রকোনা শহরে বিএনপির দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকালে শহরের বারহাট্টা রোডে এ ঘটনা ঘটে।
নেত্রকোনা মডেল থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, জেলা বিএনপির দুটি পক্ষ রয়েছে। সোমবার জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার সদর উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণাসহ জেলা কমিটির পাঁচ নেতাকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেন।
এর প্রতিবাদে বিকালে সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমানের সমর্থকরা শহরের বারহাট্টা রোড, সাতপাই ও কুড়পাড় এলাকায় মিছিল বের করে।
এ সময় প্রতিপক্ষের সমর্থকরা দেশিয় অস্ত্র নিয়ে তাদের ধাওয়া দেয়।
পরে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হাতবোমার বিস্ফোরণ ঘটনো হয় বলে জানান ওসি।
তিনি জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
