২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগের সদস্য এনামুল হককে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 08:16 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের শেখ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এনামুল বেকুটিয়া গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে।

চিড়াপাড়ার ইউপি সদস্য আলী হোসেন জানান, দুপুরে বেকুটিয়া শেখ বাড়ি এলাকা দিয়ে যাবার সময় কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

ওই ইউপি সদস্য আরও জানান, এনামুলের মাথায় একাধিক কোপের চিহ্ন রয়েছে।

কাউখালী থানার ওসি হাবিবুর রহমান জানান, এনামুলের নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা আছে।

“তাকে কী কারণে হত্যা করা হয়েছে তা এখনি বলা যাচ্ছে না।”

লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি হাবিবুর রহমান।