২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফরে বামপন্থীরা

দক্ষিণ এশিয়ার সমাজতান্ত্রিক আন্দোলন বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে চীনে গেলেন দেশের বামদলগুলোর নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 06:22 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) এর আমন্ত্রণে প্রতিনিধি দলটি সেখানে চীনের সমাজতন্ত্র বিনির্মাণ প্রক্রিয়ার অগ্রগতি সম্বন্ধে দলটির পলিটব্যুরোর সদস্যদের সঙ্গে মতবিনিময় করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১২ সদস্যের এ প্রতিনিধি দলে রয়েছেন প্রতিনিধি দলে রয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া।

জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য ধীরেন সিংহ ও কেন্দ্রীয় কমিটির সদস্য এফ এম ইকবাল, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাম্মেল হক ও আলী আহমেদ এনামুল হক, জাসদ নেতা মীর হোসেন আক্তার, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব লাবলু ও এমদাদুল হক মিল্লাতও প্রতিনিধি দলে রয়েছেন।

বেইজিংয়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সম্মেলন চলেবে ৩০ অগাস্ট পর্যন্ত।

চীনের সমাজতান্ত্রিক আন্দোলন সম্পর্কে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের জন্য এই নেতারা বেইজিং, গুয়াংজু ও জিয়াংসি প্রদেশ ভ্রমণ করবেন।

প্রতিনিধি দলটির আগামী ৩১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।