২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার নরসিংদীর জনসভা একদিন পিছিয়েছে

কর্মসূচি ঘোষণার একদিনের মাথায় নরসিংদীতে খালেদা জিয়ার জনসভার তারিখ পরিবর্তন করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 05:01 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

মঙ্গলবার বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরসিংদীর জনসভা ৭ সেপ্টেম্বরের পরিবর্তে ৮ সেপ্টেম্বর হবে।

কেন এই পরিবর্তন- সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

দলের স্থায়ী কমিটির সদস্য এবং ১৮ দলীয় জোটের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকের পর নির্দলীয় সরকার দাবিতে জনমত গঠনে বিভাগীয় শহরগুলোতে জনসভার কর্মসূচি চূড়ান্ত করেন বিএনপি চেয়ারপারসন।

সোমবার ১৮ দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।  

মাসজুড়ে নরসিংদীসহ আটটি জেলায় জনসভা করবেন বিরোধীদলীয় নেতা। অন্য জেলাগুলো হল- রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম।