২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের কেন্দ্রীয় সংসদের বৈঠক রোববার

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ রোববার বৈঠকে বসছে। তার আগের দিন উপদেষ্টা পরিষদের বৈঠক হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 10:43 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বুধবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই বৈঠকের কথা জানানো হয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠক হবে শনিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে। একই স্থানে পরদিন বিকালে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে।

দুটি বৈঠকেই সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।