২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আরেকটি মামলা

বাগেরহাট সদরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আরেকটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 12:17 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

গোটাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান বাদী হয়ে রোববার গভীর রাতে বাগেরহাট মডেল থানায় মামলাটি দায়ের করেন।

 মামলায় আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়। এ নিয়ে এ ঘটনায় তিনটি মামলা হল। এ তিন মামলায় ছয়জন আটক রয়েছেন।

 বাগেরহাট মডেল থানার ওসি এরশাদুল কবির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় জেলা বিএনপি সভাপতি এমএ সালামসহ ১৩২ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো আড়াইশ’ থেকে ৩শ’ জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় সন্দেহভাজন সাইদুল ও জসীম এবং এজাহারনামীয় মোয়াজ্জেম হোসেন সাবুকে রোববার রাতে আটক করা হয়েছে। এর আগে অপর দুই মামলায়ও তিনজন আটক হন।

শনিবার বিকালে মুক্ষাইট বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

প্রায় তিনঘণ্টা ধরে চলা এ সংঘর্ষকালে চারটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।