২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতা গ্রেপ্তার

পুলিশের উপর হামলার মামলায় চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 04:27 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

বুধবার দুপুরে শহরের সাটুহল মার্কেট থেকে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মো. এনামুল হককে (৪৫) গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, শহরের সাটুহল মার্কেট থেকে দুপুর ২টার দিকে এনামুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণসহ সদর থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।