২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের দেশে থাকার অধিকার নেই : মুহিত

সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণাকে সঠিক ও স্বাভাবিক মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এখন তাদের দেশে থাকার কোনো অধিকার নেই।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 11:12 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

শুক্রবার সকালে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নকাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের ভেন্যুর উপযুক্ত করে তুলতে প্রায় ৮৫ কোটি টাকার সংস্কার কাজ চলছে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে।

নির্ধারিত সময়েই এ স্টেডিয়ামের সংস্কার শেষ হবে বলে এবং এখানে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানান অর্থমন্ত্রী।

এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক জুম্মা আব্বাস রাজু উপস্থিত ছিলেন।