২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিকদের সঙ্গে খালেদার ইফতার

ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 04:28 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

রমজানের সপ্তম দিন বুধবার গুলশানের ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সন্মানে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন বিরোধীদলীয় নেতা।

কূটনীতিক কোরের ডিন শাহের মোহাম্মদ, সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি, পাকিস্তানের হাইকমিশনার আফরাসিয়াব হাশেমী মেহেদী কোরেশী, মরক্কোর রাষ্ট্রদূত মুহাম্মদ হুরোরো, শ্রীলঙ্কার হাইকমিশনার ওয়েরা গাদা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, ইতালির রাষ্ট্রদূত জর্জিও জুগলিয়েলমিনো এই ইফতার অনুষ্ঠানে যোগ দেন।

কাতার, ইরাক, ইন্দোনেশিয়া, নেপাল, আফগানিস্তান, রাশিয়া, ফ্রান্স, স্পেন, অস্ট্রেলিয়া, জাপান, চীন, জার্মানি, ভারত, ভ্যাটিকেন সিটি, সিঙ্গাপুর, মালদ্বীপ, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইজারল্যান্ড, সুইডেন, ফিলিপিন্সসহ ৪৭টি দেশের কূটনীতিকরা বিরোধীদলীয় নেতার সঙ্গে ইফতারে অংশ নেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানাসহ বিশ্ব ব্যাংক, জাইকা, ডিএফআইডি, ইউএনডিপি, ইউএসএইড প্রতিনিধিরাও অনুষ্ঠানে ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন এম মোরশেদ খান, আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারী রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, রিয়াজ রহমান, ইনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, মীর মো. নাসির উদ্দিন, আবদুল আউয়াল মিন্টু, আবদুল হালিম, গোলাম আকবর খন্দকার, আসাদুজ্জামান রিপন, জেবা খান প্রমুখ।

অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, অধ্যাপক পিয়াস করীম, অধ্যাপক দিলারা চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, গণস্বাস্থের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সিপিডি‘র সন্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য, সাংবাদিক শফিক রেহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, ড. তুহিন মালিক, সিটি সেলের প্রধান নির্বাহী মেহবুব চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আল হারুনও এই অনুষ্ঠানে যোগ দেন।