২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি এলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল হবে’

বিএনপি ক্ষমতায় গেলে বাগেরহাটের রামপালের তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 04:22 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

তিনি বলেন, “রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে জনগণের সুবিধার কথা বিবেচনা করে নয়, করা হচ্ছে শুধু মানি গেইন করার জন্য।”

শনিবার রাজধানীতে ‘সুন্দরবন বাঁচাতে হলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের বিকল্প নেই’ শীর্ষক এক আলোচন সভায় একথা বলেন তিনি।

মঈন খান বলেন, রামপালে এই বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সুন্দরবনের যে ক্ষতি হবে তা কোনো দিনও পোষানো যাবে না।

“বিএনপি ক্ষমতায় এলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি শুধু বাতিল করা হবে না, চিরতরে বাতিল করা হবে।”

সভায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বাতিল করার দাবি জানান তেল-গ্যাস-খনিজ, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ।

সরকার এই বিদ্যুৎ কেন্দ্রের কাযর্ক্রম বন্ধ না করলে আগামী ২৪ সেপ্টেম্বর সুন্দরবন অভিমুখে লংমার্চ করার ঘোষণা দেন তিনি।

সরকার দেশের বিদ্যুৎ সংকট সমাধানে কম দামে ও সহজে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া অনুসরণ করছে না বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সভায়  আয়োজক সংগঠন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশননের সভাপতি ফরিদুজ্জামান ও পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক ড. এম মতিন বক্তব্য দেন।