সাতক্ষীরায় জামায়াতের হরতাল
স্থানীয় এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শনিবার অর্ধদিবস হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল ওয়াহাব সিদ্দিকী শুক্রবার এ ঘোষণা দেন।
তিনি বলেন, উপজেলা জামায়াতের আমির মোসলেম উদ্দিনকে (৪৬) কালিগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে উপজেলায় হরতাল ডাকা হয়।
কালিগঞ্জ থানার ওসি আক্তারুজ্জামান বলেন, তার বিরুদ্ধে হরতালে গাড়ি ভাংচুর, গাছ কাটা, নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
