২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী খুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

নিহত মিঠুন (২৮) ফুলবাড়ি গ্রামের বাবর আলির ছেলে।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বারোবাজারের মিঠাপুকুরের পুরানো সিনেমা হলের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের সমর্থক বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন।

আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটরসাইকেল যোগে মিঠুন কোথাও যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে মৃত্যু হত্যা করে।

এদিকে ঘটনার পর থেকে রাত ১২টা পর‌্যন্ত বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা বারোবাজারে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে।