২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতাদের ইফতারের দাওয়াত খালেদার

ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও সাধারণ সম্পাদককে ইফতারের দাওয়াত দিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 09:05 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, আগামী ১৩ জুলাই জাতীয় সংসদে ‘পার্লামেন্ট মেম্বারস ক্লাবের’ এলডি হলে বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক নেতাদের সম্মানে এই ইফতারের আয়োজন করা হয়েছে। 

খালেদা জিয়ার সই করা ওই দাওয়াতপত্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলির সদস্য জোহরা তাজউদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সতীশ চন্দ্র রায়, সাহারা খাতুন, ওবায়দুল কাদের ও নুহ-উল-আলম লেলিনের নাম উল্লেখ করা হয়েছে বলে আবদুল লতিফ জনি জানান।

মঙ্গলবার চাঁদ দেখা গেলে পরদিন থেকে রোজা শুরু হবে।

অন্যদের মধ্যে বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন ও চেয়ারপার্সনের কার্যালয়ের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সামসুউদ্দিন দিদার প্রতিনিধি দলে ছিলেন।