২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে আজমত, সালনায় মান্নান

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে শনিবার সকালে ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান মহানগরীর টঙ্গীর লিটল সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল এবং ১৮দল সমর্থিত প্রার্থী এম এ মান্নান সালনা সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আজমত উল্লা জানান, শনিবার সকাল ৯টার মধ্যে তিনি কেন্দ্রে যাবেন।

অপরদিকে ১৮দল সমর্থিত মেয়র প্রার্থী এমএ মান্নান’র নির্বাচন পরিচলনা কমিটির সদস্য সুরুজ আহমেদ জানান, শনিবার সকল ৮টা থেকে সাড়ে ৮টার দিকে সালনা সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন এমএ মান্নান।

রিটানিং অফিসার মো. মতিয়ার রহমান জানান, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে  ভোটর গ্রহণের সকল প্রস্তুতি শেষ। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৯২টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ করা হবে।

প্রায় ৩৩০বর্গ কিলোমিটারের গাজীপুর সিটি কর্পোরেশনের এটিই প্রথম নির্বাচন। এতে রয়েছে ৫৭টি সাধারণ এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ড। প্রধান দু’দল সমর্থিত ওই দুই প্রার্থী ছাড়াও ডা.নাজিম উদ্দিন আহমেদ, মেজবাহ উদ্দিন রুবেল সরকার, আমান উল্লাহ ও রীনা সুলতানা  মেয়র পদে এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৫৬জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সিটিতে মোট ভোটার ১০ লাখ ২৬হাজার ৯৩৮ জন।