আজমতকে সমর্থন তরিকতের
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে সমর্থন দিয়েছে তরিকত ফেডারেশন।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
মঙ্গলবার বিকালে উত্তরায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে তরিকত ফেডারেশন নেতারা তাদের সমর্থনের কথা জানান।
বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও কার্যনির্বাহী সংসদের সদস্য আলাউদ্দিন চৌধুরী নাছিম অংশ নেন।
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, সভাপতিমণ্ডলীর সদস্য হাবিবুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, আব্দুর রাজ্জাক হায়দারী ও মহাসচিব আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।
নজিবুল বশর মাইজভাণ্ডারী তরিকত ফেডারেশনের সব নেতা-কর্মী, সমর্থকদের আজমত উল্লা খানের দোয়াত-কলম প্রতীকের জন্য ভোট চাইতে আহ্বান জানান বলে আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
