রাজধানীতে শিবিরের গাড়ি ভাংচুর
রাজধানীতে বায়তুল মোকাররমের উত্তর গেইটের বিপরীতে মিছিল করে কয়েকটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে শিবির কর্মীরা।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পল্টন থানার ওসি গোলাম সরোয়ার বলেন, কিছু শিবিরকর্মী কয়েকটি পরিবহনে ইটপাটকেল নিক্ষেপ করে।এ সময় একটি বাসের কাচ ভেঙে যায়, তবে কেউ আহত হননি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যান বলেও জানান তিনি।
