২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে দুই মেয়র প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুই মেয়র প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 01:44 PM

Updated : 25 Apr 2022, 06:55 PM

সোমবার দুপুরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী পারভীন আক্তার (দোয়াতকলম) এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী হারুন অর রশিদকে (টেলিভিশন) এ জরিমানা করা হয়।

আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী রিটার্নিং অফিসার মো. জালাল উদ্দিন জানান, গাড়িবহর নিয়ে মিছিল করার অভিযোগে পারভীনকে ৮ হাজার টাকা এবং গাড়ির মধ্যে পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণা করার দায়ে হারুন অর রশিদকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া রোববার বিকেলে মিছিল করার অভিযোগে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. কাশেমকে (হরিণ) ৫ হাজার টাকা, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সফিকুলকে (মোরগ) ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছে বলে জানান রিটার্নিং অফিসার।