২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দল আগামী ‍বুধবার বৈঠকে বসবে। ওই দিন সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনেই এই বৈঠক হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 11:41 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার সংসদের চলমান অষ্টাদশ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দলীয় প্রধান শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

সংসদীয় দলের বৈঠক সম্পর্কে প্রধান হুইপ আব্দুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো বাজেট অধিবেশনের মূল্যায়ন নিয়ে এমপিদের সঙ্গে কথা বলার জন্যই এই বৈঠক আহ্বান করা হয়ছে।

“পুরো অধিবেশনে বিরোধী দল সংসদে রয়েছে। এর মধ্যে আমাদের কার্যক্রমের একটা মূল্যায়ন প্রয়োজন।”

এক প্রশ্নের জবাবে আব্দুস শহীদ বলেন, “সংসদীয় দলের সভায় সংসদ নেতা আগামীতে দলের কার্যক্রম সম্পর্কে তার নির্দেশনা তুলে ধরবেন বলে আশা করছি।” 

গত ৬ জুন সংসদীয় দলের সর্বশেষ বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী জানান, আগামী ২৫ অক্টোবর চলতি নবম জাতীয় সংসদের মেয়াদ শেষ হবে।