২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

পাবনা শহরে দুর্বৃত্তের ‍গুলিতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 09:22 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

এ হামলায় গুরুতর আহত হন একজন।

সোমবার বেলা পৌনে ৩টার দিকে এ হামলায় নিহত হন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মামুনুর রহমান (৩৫)।

তিনি শহরের কাচারিপাড়ার তোরাব আলীর ছেলে।

আহত টিপু চৌধুরীকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টিপু একই এলাকার আলতাফ হোসেনের ছেলে।

সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বলেন, শহরের কাচারিপাড়ায় একটি ক্লাবে বসে দাবা খেলছিলেন তারা।

এ সময় কয়েকজন যুবক এসে তাদের গুলি করে চলে যায়।

পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে মামুনুর রহমানের মৃত্যু হয়।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, মামুন মারা যাওয়ার আগে হাসান নামে একজনের নাম বলে গেছেন।

পূর্ব বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।