চাঁপাইনবাবগঞ্জে আ. লীগকর্মী গুলিবিদ্ধ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগকর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে বহলাবাড়ি এলাকায় এ হামলায় গুরুতর আহত হন উপজেলার বহালাবাড়ি গ্রামের এন্তাজ আলীর ছেলে আব্দুস সালাম (৪২)।
তিনি নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বহালাবাড়ি এলাকায় পৌঁছলে আরেকটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি সালামকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
এতে সালাম পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তার সঙ্গী মোটরসাইকেল চালক সফিকুল পড়ে গিয়ে আঘাত পান।
এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি বলে ওসি জানান।
