২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ নির্বাচনে জনগণ সুনামি দেখাবে: নোমান

সরকারের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

মিন্টু চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 03:13 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শনিবার বিকালে লালখান বাজার ওয়ার্ড বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত চার সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ সরকারকে জোয়ারের ঢেউ দেখিয়েছে।

“আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হলে জনগণ সরকারকে সুনামি দেখাবে,” বলেন নোমান।

তিনি বলেন, সরকারের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায়। জনরোষ থেকে নিজেদেরকে রক্ষা করে ক্ষমতাকে কুক্ষিগত করতে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করার ষড়যন্ত্র করছে।

তাদের সে ষড়যন্ত্র সফল হবে না উল্লেখ করে নোমান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

খুলশী থানা বিএনপির আহবায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল আলম, এম এ সবুর, কাজী আকবর, স্বেচ্ছাসেবক দল নেতা এস কে খোদা তোতন প্রমুখ।