২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াতের ৭ নেতাকর্মী আটক

নাশকতার চেষ্টার অভিযোগে বরিশালে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 09:49 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শুক্রবার গভীর রাত খেকে শনিবার ভোর পর্যন্ত নগরীসহ জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।  

আটক হয়েছেন জাহিদ শেখ, তারিক আজিজুল ইসলাম, জসিমউদ্দিন, তাইজুল ইসলাম, আমির আলী সরদার, জাহাঙ্গীর হোসেন ও মনির সিকদার। 

এদের মধ্যে চার জনকে কোতোয়ালি মডেল থানা, দুই জনকে বন্দর থানা ও এক জনকে বিমানবন্দর থানা পুলিশ আটক করে।

ওসি সাখাওয়াত হোসেন আরো বলেন, মনির সিকদার মাধবপাশা ছাত্র শিবিরের যুগ্ম সম্পাদক। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।