এ সরকার ইসলাম প্রিয় সরকার: মতিয়া
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোট সরকার ইসলাম প্রিয় বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, “আওয়ামী লীগকে ‘ধর্মহীন’ ‘নাস্তিক’ বলে জনগণকে ধোঁকা দেয়া যাবে না। এ সরকার ইসলাম প্রিয় সরকার।”
ষাটের দশকের বাম ছাত্র সংগঠন পাকিস্তান ছাত্র ইউনিয়নের এই নেতা বলেন, সরকার ৭৮০ কোটি টাকা ব্যয়ে এক হাজার মাদ্রাসার উন্নয়ন করার উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমেই আগামি জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সমাজকল্যাণ, ধর্ম ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন কৃষিমন্ত্রী।
