২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠের ‘আইলেও’ বসতে পারেন: ইনু

নির্বাচনকালীন সরকার নিয়ে যে কোনো স্থানে আলোচনায় বসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 04:11 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

“চক্রান্তকে উস্কানি দেবেন না, আলোচনায় আসুন।আপনারা চাইলে মাঠের আইলে বসতে পারেন, আপনাদের বাসায়ও বসতে পারেন,” বৃহস্পতিবার সংসদে বলেন তিনি।

জাসদ সভাপতি ইনুর বক্তব্যের আগে জাতীয় পার্টির রওশন এরশাদ আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান দলের বিপরীত অবস্থানে রাজনৈতিক সঙ্কটের অবসানে সংলাপের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।  

Image
ফাইল ছবি

ফাইল ছবি

রাজনীতিতে ধর্মের ব্যবহারের সমালোচনা করে ইনু বলেন, “ইসলাম কখনো বিপদে ছিল না। বর্তমানে ইসলাম বিপদে রয়েছে বলে বিভিন্ন আন্দোলন হচ্ছে। বায়ান্নর ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধে ধর্মকে ব্যবহার করা হয়েছে। এখনো ব্যবহার করা করা হচ্ছে।

“সিদ্ধান্ত নিতে হবে- ধর্মকে রাজনীতিতে ব্যবহার করতে দেয়া হবে কি না। ইসলামকে হেফাজত করবে বাংলাদেশের মুসলমান।”