২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামায়াত নেতা গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজার উপজেলার জামায়াতের নায়েবে আমীর এবং মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শহীদ টিলা এলাকা থেকে আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি একেএম ফজলুল হক শিবলী বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আবুল খয়েরের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিয়ানীবাজার থানায়ও তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।  

তবে ওই মামলায় তিনি জামিনে রয়েছেন বলে জানিয়েছেন ওসি ফজলুল হক।

আবুল খয়েরকে সিলেট আদালতের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।