২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয়ে পুলিশি ‘ঘেরাও’

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে অবস্থান নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 09:28 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শনিবার সকাল থেকে কার্যালয়ের মধ্যে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন দলটির নেতারা।

পুলিশি অবস্থানের কারণে আটক হওয়ার আতঙ্কে নেতা-কর্র্মীদের অনেকে কার্যালয় থেকে বেরোচ্ছেন না।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ভয়ভীতি দেখানোর জন্য পুলিশ দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পুলিশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।”

বিএনপি কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে আছে পুলিশ। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা কর্মকর্তারা কার্যালয়ের প্রধান ফটকের কাছে অবস্থান নিয়েছেন। একটি প্রিজন ভ্যানও রয়েছে কাছাকাছি অবস্থানে।

Image
১৮ দলের ডাকা হরতালের প্রথম দিন দিন বুধবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে পুলিশ।

১৮ দলের ডাকা হরতালের প্রথম দিন দিন বুধবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে পুলিশ।

বেলা সাড়ে ১২ টার দিকে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের দুই কর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।

শনিবার একযোগে খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রতিটি সিটি কর্পোরেশন নির্বাচনেই রয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী।

এই নির্বাচনে কয়েকটি স্থানে অনিয়মের ঘটনা ঘটেছে বলে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে।