২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বিএনপিকর্মীদের হামলায় পুলিশ আহত

মেহেরপুর সদরে ছাত্রলীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলার মধ্যে পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 05:21 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার রাতে শহরের বড়বাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলের কর্মীদের হামলার শিকার হন সদর থানার উপ-পরিদর্শক দুলু মিয়া।

মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে বিএনপি কার্যালয়ের ভাঙচুর করে ছাত্রলীগ কর্মীরা। বিএনপি কর্মীরা পাল্টা হামলার জন্য এগুতে থাকলে পুলিশ বাঁধা দেয়। এসময় তাদের হামলায় দায়িত্বরত এসআই দুলু মিয়া মারাত্মক আহত হন।

আজিজুল বলেন, “তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এঘটনায় পুলিশ বিএনপির পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানান ওসি।

ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে তিনটি মোটরসাইকেলসহ অফিসের আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

পরিস্থিতি মোকাবিলায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে।