হরিণাকুণ্ডুতে ৩ জামায়াতকর্মী গ্রেপ্তার
ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় শনিবার জামায়াতে ইসলামীর তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন গুড়পাড়া গ্রামের মজিবর সরদারের ছেলে মো. বেলাল হোসেন (৩২), খলিশাকুন্ডু গ্রামের আজগর আলির ছেলে এয়াকুব আলী (৪৫) এবং কেষ্টপুর গ্রামের আখের আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
হরিণাকুণ্ড থানার ওসি ফরিদ উদ্দিন জানান, গত ৩ মার্চ হামলা চালিয়ে এক পুলিশ কনস্টেবল হত্যা, ১৫ পুলিশকে কর্তব্যরত অবস্থায় আহত করা, অস্ত্র ছিনিয়ে নেওয়া ও উপজেলা পরিষদে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলার এজহারভুক্ত আসামি এরা।
তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
