২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন গেছেন বিএনপি নেতা মোশাররফ

একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীন গেছেন বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 04:55 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

মঙ্গলবার বিকালে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানে তিনি রওনা হয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শাহ আক্তারুজ্জামান।

চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশীপ উইথ ফরেন কাউন্ট্রিজের (সিপিএএফএফসি) সম্মেলনে যোগ দিতে মৈত্রী সমিতির একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন খন্দকার মোশাররফ। দলে সমিতির সাধারণ সম্পাদক ও এফবিসিসিআইয়ের পরিচালক মো. জালাল উদ্দিনও রয়েছেন।

৫ থেকে ৮ জুন কুনমিং আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এটি তৃতীয় চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ফোরামের সম্মেলন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ পাঠ করবেন মোশাররফ।

কুনমিং অবস্থানকালে চীন এবং ইউনান প্রদেশের নেতৃবৃন্দের সঙ্গে দুদেশের সম্পর্ক বিষয়ে আলোচনা করবেন তিনি।