২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার প্রতি শ্রদ্ধা চট্টগ্রাম বিএনপির

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমোনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েচে চট্টগ্রাম নগর বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 02:09 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বৃহস্পতিবার সকালে রাঙ্গুনিয়ায় জিয়ার ৩২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে একসঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানান নগরসহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতা।

এসময় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার।

এর আগে আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে নগরীর নসিমন ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আব্দুল্লাহ আল নোমান বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা পরবর্তী দেশের ক্রান্তিলগ্নে শাসনভার নিয়ে আধুনিক রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করেন।

তিনি বলেন, “১৯ দফা বাস্তবায়নের মাধ্যমে জিয়াউর রহমান দেশের মানুষের মৌলিক চাহিদার সমস্যা সমাধানে কাজ করেছেন।”

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ওয়াহিদুল আলম ও গোলাম আকবর খন্দকার।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের উত্তর জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আসলাম চৌধুরী, নগর কমিটির সহ-সভাপতি আবু সুফিয়ান ও মাহবুবুর রহমান শামীম।

এছাড়া নগর ছাত্রদল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করে।