২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নয়া পল্টনে সমাবেশ করার অনুমতি না পাওয়ায় ‘জরুরি’ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 04:20 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার বেলা ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। বেলা ২টা থেকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এই সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। 

বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত মহানগর পুলিশ আমাদের সমাবেশ করার অনুমতি দেয়নি। এ অবস্থায় সমাবেশ অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা পরিস্থিতি ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলন ডেকেছি।”

নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি মেনে নিতে সরকারকে বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা সময় পেরিয়ে যাওয়ার পর গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বসে। ওই বৈঠকের পর জানানো হয়, সোমবার সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

গত ৪ মে মতিঝিলের শাপলা চত্বরের সমাবেশ থেকে নির্বাচনকালীন সময়ে নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় দেন খালেদা জিয়া।

আগামী নির্বাচন নিয়ে সংলাপে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের পর তিনি এই আলটিমেটাম দেন।