সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা
নওগাঁ-৫ আসনের উপনির্বাচনকে সামনে রেখে সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা ডাকা হয়েছে।
মঙ্গলবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে সভায় যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও বোর্ডের সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের মৃত্যুতে শূন্য হওয়া নওগাঁ-৫ (সদর) আসনে আগামী ২৫ মে উপনির্বাচনের দিন রেখেছে নির্বাচন কমিশন।
নির্বাচনের জন্য মনোয়নপত্র জমা দেয়া যাবে ২৫ এপ্রিল পর্যন্ত। মনোয়নপত্র বাছাই হবে ২৮ এপ্রিল এবং তা প্রত্যাহারের শেষ তারিখ ৬ মে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল গত ৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
