২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির হরতালের আগে চট্টগ্রামে ভাংচুর

চট্টগ্রাম নগরের কয়েকটি স্থানে হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে ভাংচুর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার থেকে টানা ৩৬ ঘণ্টার হরতালের সমর্থনে এবং কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে সমাবেশ শেষে মিছিল বের করা হয়।

মিছিলটি লাভলেইন মোড়, জুবিলি রোড হয়ে যাবার সময় বিক্ষুব্ধ কর্মীরা আশেপাশের দোকান, ব্যাংক ও বাড়িতে ইটপাটকেল ছুড়ে।

এছাড়া মিছিলটি নগরীর তিনপুলের মাথায় পৌঁছালে সেখানেও ভাংচুর চালায় বিএনপিকর্মীরা।

বিক্ষোভকারীরা লাভলেইন মোড়ে এএনজেড প্রপার্টিজ, ইস্টার্ন ব্যাংক, পেডরোলো, কামাল চেম্বার ও  ইউসিবি ব্যাংক এর বাইরের কাচ ভাংচুর করে।

এছাড়া নাসিমন ভবন ও এর আশেপাশের এলাকায় কয়েকটি অটোরিকশা, একটি মাইক্রোবাস ভাংচুর করে বিএনপিকর্মীরা।